ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার বরফ গলতে শুরু করার ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, তার প্রশাসনের কাছে নতুন একটি প্রস্তাব পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইরান। তবে আলোচনার টেবিলে ইরান ঠিক কী শর্ত রাখছে বা কী নিয়ে আলোচনা করতে চায়, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দেননি তিনি।
শুক্রবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের এই বার্তা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
ফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বিস্তারিত না জানালেও বলেন, বর্তমানে ইরানের দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গেই মার্কিন প্রতিনিধি দল আলোচনা চালিয়ে যাচ্ছে।
প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষ্যমতে, ইরান আলোচনার মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী এবং যুক্তরাষ্ট্রের উত্থাপিত দাবিগুলো সমাধানের লক্ষ্যেই তেহরান এই প্রস্তাব তৈরি করছে।
আরো পড়ুন: