আমাদের গণতন্ত্রকে আরও গতিশীল করুন: মোদি

আমাদের গণতন্ত্রকে আরও গতিশীল করুন: মোদি
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৬ ১৯:১৬

পশ্চিমবঙ্গের দ্বিতীয় ও শেষ দফা ভোট গ্রহণের দিন রাজ্যবাসীর উদ্দেশে বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘যারা আজ ভোট দিচ্ছেন, তাদের সকলকে অনুরোধ করছি, রেকর্ড সংখ্যায় ভোট দিন এবং আমাদের গণতন্ত্রকে আরও গতিশীল করুন। বিশেষত পশ্চিমবঙ্গের নারী ও যুব সম্প্রদায়ের বিপুল পরিমাণে ভোটদান করা জরুরি।’

এর আগে প্রথম দফা ভোট গ্রহণের দিনও অনুরূপ বার্তা দিয়েছিলেন তিনি।

বুধবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গে সকাল ৯টা পর্যন্ত ১৮ দশমিক ৩৯ শতাংশ ভোট পড়েছে।

এর আগে প্রথম দফা ভোট গ্রহণে রেকর্ড সংখ্যক ভোট পড়েছিল বলে জানায় নির্বাচন কমিশন। সে সময় ভোটের হার ছিল ৯৩ দশমিক ১৯ শতাংশ।

মোট ১৫২টি কেন্দ্রে রাজ্যে ভোটদাতার সংখ্যা তিন কোটি ৩৬ লাখ।