মার্কিন নৌ অবরোধ উপসাগরীয় অঞ্চলে বিঘ্ন আরও বাড়াবে: ইরানের প্রেসিডেন্ট

মার্কিন নৌ অবরোধ উপসাগরীয় অঞ্চলে বিঘ্ন আরও বাড়াবে: ইরানের প্রেসিডেন্ট
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৬ ২২:১৪

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বৃহস্পতিবার বলেছেন, 'ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নৌ অবরোধ উপসাগরীয় অঞ্চলে বিঘ্ন আরও বাড়াবে। তবে এর লক্ষ্য পূরণ হবে না।'

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে তিনি বলেন, 'সমুদ্রপথে অবরোধ বা বিধিনিষেধ আরোপের যেকোনো চেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং তা ব্যর্থ হবেই।'

তিনি আরও বলেন, 'এ ধরনের পদক্ষেপ ‘আঞ্চলিক নিরাপত্তা জোরদার করতে ব্যর্থই হবে না, বরং পারস্য উপসাগরে উত্তেজনা সৃষ্টি করবে এবং স্থায়ী স্থিতিশীলতা ব্যাহত করবে।'