গাজাগামী বহরের নৌযান থেকে ১৭৫ কর্মী আটক: ইসরাইল

গাজাগামী বহরের নৌযান থেকে ১৭৫ কর্মী আটক: ইসরাইল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৬ ২২:২৭

ফিলিস্তিনের গাজা উপত্যকাগামী ত্রাণবাহী বহরের ২০টির বেশি নৌযান থেকে প্রায় ১৭৫ জন আন্দোলন কর্মীকে আটক করেছে ইসরাইলি বাহিনী। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘২০টির বেশি নৌযান থেকে প্রায় ১৭৫ জন কর্মীকে এখন শান্তিপূর্ণ ভাবে ইসরাইলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।’ 

ইসরাইলি নৌবাহিনীর একটি জাহাজে থাকা কর্মীদের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গাজায় প্রবেশের সব পথই নিয়ন্ত্রণ করে ইসরাইল।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর থেকে এ অঞ্চলে পণ্য প্রবাহে বাধা সৃষ্টি করার অভিযোগ তুলেছে জাতিসংঘ ও বিদেশি বিভিন্ন বেসরকারি সংস্থা। এতে সেখানে পণ্যের ঘাটতি দেখা দিয়েছে।