লেবানন থেকে ইসরায়েলের সীমান্তবর্তী আভিভিম বসতিতে একাধিক রকেট নিক্ষেপ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার (৩ মে) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি অনুযায়ী, নিক্ষিপ্ত রকেটগুলোর মধ্যে একটি প্রতিহত করা হয়েছে। বাকি রকেটগুলো কোথায় আঘাত হেনেছে তা যাচাই করা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, এটি হিজবুল্লাহর সঙ্গে থাকা যুদ্ধবিরতির আরেকটি লঙ্ঘন।
এর আগে সীমান্ত এলাকায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে আসছে। গত কয়েকদিন ধরে উভয় পক্ষ ড্রোন ও রকেট হামলা চালাচ্ছে বলে জানা গেছে।
লেবানন-ইসরায়েল সীমান্তে চলমান এই উত্তেজনা নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি করেছে।
আরো পড়ুন: