ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে এবার সরকার গঠন করবে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন রাজ্যের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী।
সোমবার (৪ মে) তিনি বলেন, এবারের বিধানসভা নির্বাচনের ফলাফল বিজেপির পক্ষে যাবে এবং দলটি সরকার গঠন করবে বলে তিনি আশাবাদী। তাঁর এই মন্তব্য এমন সময়ে এল, যখন বুথফেরত জরিপে বিজেপিকে কিছুটা এগিয়ে থাকতে দেখা যাচ্ছে।
শুভেন্দু অধিকারী এবার নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর আসনেও প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখানে তার প্রতিপক্ষ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি দাবি করেন, এবারের নির্বাচনে কিছু এলাকায় ভোটের সমীকরণ বদলেছে এবং তৃণমূল কংগ্রেসের ভোটব্যাংকে পরিবর্তন দেখা যাচ্ছে। বিশেষ করে ভবানীপুরে প্রতিদ্বন্দ্বিতা হাড্ডাহাড্ডি হবে বলেও তিনি মন্তব্য করেন।
শুভেন্দুর ভাষ্য অনুযায়ী, কিছু কেন্দ্রে আগের মতো এককভাবে নির্দিষ্ট রাজনৈতিক দলের আধিপত্য এবার নাও থাকতে পারে। তিনি বলেন, হিন্দু ভোটারদের মধ্যে বিজেপির প্রতি সমর্থন বাড়ছে এবং কিছু এলাকায় ভোট বিভাজন লক্ষ্য করা যাচ্ছে।
তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, চূড়ান্ত ফলাফলের আগে কোনো পক্ষের বিজয় নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। সবকিছুই নির্ভর করছে পূর্ণ ভোট গণনার ফলাফলের ওপর।
আরো পড়ুন: