বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছেন মমতা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছেন মমতা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ মে, ২০২৬ ১১:১৪

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় ধরনের ধাক্কার পর প্রথমবারের মতো প্রকাশ্যে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার (৫ মে) বিকেল ৪টায় কলকাতার কালীঘাটে নিজের বাসভবনে তিনি সংবাদ সম্মেলন করবেন।

একই সঙ্গে ওই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী ফলাফল ও পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তারা বক্তব্য দিতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এবারের নির্বাচনে বড় ধরনের পরাজয়ের মুখে পড়ে তৃণমূল কংগ্রেস। দলটির একাধিক হেভিওয়েট প্রার্থীসহ স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ও পরাজিত হয়েছেন বলে ফলাফলে দেখা গেছে।

এর আগে সোমবার ভোট গণনার দিন মমতা বন্দ্যোপাধ্যায় গণনাকেন্দ্রে গিয়ে অনিয়ম ও হামলার অভিযোগ করেন। তিনি দাবি করেন, তাকে কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হয় এবং তার দলের এজেন্টদের বের করে দেওয়া হয়।

মমতা আরও অভিযোগ করেন, নির্বাচনে বড় ধরনের অনিয়ম হয়েছে এবং শতাধিক আসনে প্রভাব খাটানো হয়েছে। তার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এদিকে রাজনৈতিক উত্তেজনার মধ্যে ভারতের বিরোধী নেতা রাহুল গান্ধী-ও মমতার অভিযোগের প্রতি সমর্থন জানিয়েছেন বলে জানা গেছে।