পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ চালুর ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপির নির্বাচনী সাফল্যের পর রাজ্যটিতে বড় নীতিগত পরিবর্তনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, দিল্লিতে বিজেপির সদর দপ্তরে বিজয় ভাষণে প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন। তিনি বলেন, রাজ্যের মানুষের উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে কেন্দ্র সরকার কাজ করবে।
প্রস্তাবিত এই প্রকল্প ‘আয়ুষ্মান ভারত–প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (AB-PMJAY)’ এর আওতায় প্রতি পরিবার বছরে সর্বোচ্চ ৫ লাখ রুপি পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা সুবিধা পাবে। পাশাপাশি ৭০ বছরের বেশি বয়সী নাগরিকরাও স্বয়ংক্রিয়ভাবে এই সুবিধার আওতায় আসবেন।
মোদি বলেন, পশ্চিমবঙ্গের উন্নয়ন, কর্মসংস্থান ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে।
পশ্চিমবঙ্গ ছাড়া ভারতের অধিকাংশ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইতোমধ্যে এই স্বাস্থ্যবিমা প্রকল্প চালু রয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে এর ব্যয় বহন করে থাকে।
বিশেষজ্ঞদের মতে, চিকিৎসা ব্যয় কমাতে এই প্রকল্প সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
তবে পূর্বে পশ্চিমবঙ্গের শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এই প্রকল্প গ্রহণ করেনি, যার ফলে কেন্দ্র-রাজ্য সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে মতপার্থক্য ছিল।
আরো পড়ুন: