হরমুজ প্রণালি ইস্যুতে উত্তেজনার মধ্যে ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, মার্কিন জাহাজে হামলা হলে ইরানকে কঠিন জবাব দেওয়া হবে।
সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র শক্তি প্রয়োগ করতে পিছপা হবে না। তিনি দাবি করেন, পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের নৌ অভিযান চলমান রয়েছে এবং এটি সাম্প্রতিক সময়ের অন্যতম বড় সামরিক প্রস্তুতি।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের কাছে আধুনিক ও শক্তিশালী অস্ত্রভাণ্ডার রয়েছে এবং প্রয়োজনে তা ব্যবহার করা হবে।
অন্যদিকে, হরমুজ প্রণালী ঘিরে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে বিশ্ব বাণিজ্যের বড় অংশ পরিচালিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্র নৌ অভিযান শুরু করেছে বলে জানা গেছে।
মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে, তারা ইরানের কয়েকটি ছোট নৌযান ধ্বংস করেছে এবং কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। তবে ইরান এসব অভিযোগ অস্বীকার করেছে।
বিশ্লেষকদের মতে, পারস্য উপসাগর অঞ্চলের এই উত্তেজনা দ্রুত বাড়তে থাকলে তা আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক নিরাপত্তায় বড় প্রভাব ফেলতে পারে।
আরো পড়ুন: