দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।
বুধবার (৬ মে) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বৃদ্ধির কারণে নতুন করে মূল্য সমন্বয় করা হয়েছে। এ সিদ্ধান্ত নেওয়া হয় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে।
নতুন মূল্য অনুযায়ী—
২১ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ২ হাজার ৪১ টাকা বাড়িয়ে ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা নির্ধারণ করা হয়েছে।
১৮ ক্যারেট সোনার দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা করা হয়েছে।
সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, এর মাত্র একদিন আগে (৫ মে) সোনার দাম একই পরিমাণ কমানো হয়েছিল। ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও একই হারে দাম বাড়ানোয় বাজারে অস্থিরতা দেখা দিয়েছে।
এদিকে সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী—
২২ ক্যারেট রুপার দাম ভরিতে ১৭৫ টাকা বাড়িয়ে ৫ হাজার ৬৫৭ টাকা
২১ ক্যারেট ৫ হাজার ৩৬৫ টাকা
১৮ ক্যারেট ৪ হাজার ৬০৭ টাকা
সনাতন পদ্ধতি ৩ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে
আরো পড়ুন: