পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-এর বড় সাফল্যের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-কে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউস এই জয়কে ‘ঐতিহাসিক ও চূড়ান্ত বিজয়’ হিসেবে উল্লেখ করেছে বলে জানানো হয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ সময় পর পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তনের পথে বিজেপি এগিয়ে যাচ্ছে, যা রাজ্যের রাজনৈতিক ইতিহাসে বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এতদিন রাজ্যটি তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল।
হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাইয়ের বরাতে বলা হয়, গত মাসে এক ফোনালাপে প্রেসিডেন্ট ট্রাম্প নরেন্দ্র মোদিকে তার নেতৃত্বের প্রশংসা করেন এবং সর্বশেষ নির্বাচনী সাফল্যের জন্য অভিনন্দন জানান।
ভারতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম এই ফলাফলকে ভারতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বর্ণনা করেছে।
নয়াদিল্লিতে সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে মোদি বলেন, “বাংলার জনগণ নতুন অধ্যায়ের সূচনা করেছে। উন্নয়ন ও সুশাসনের জয় হয়েছে।”
বিশ্লেষকদের মতে, এই ফলাফল বিজেপির জন্য বড় রাজনৈতিক সাফল্য এবং জাতীয় রাজনীতিতে দলের অবস্থান আরও শক্তিশালী করতে পারে।
আরো পড়ুন: