মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে পরমাণু অস্ত্র তৈরির সুযোগ দেওয়া হবে না এবং চলমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র যা করছে তা সঠিক। তার দাবি, ইরান যুদ্ধ খুব দ্রুতই শেষ হবে।
বুধবার (৬ মে) দলীয় সমর্থকদের সঙ্গে ফোনালাপে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি বলেন, “আপনারা যখন চলমান ঘটনাগুলো গভীরভাবে দেখবেন, তখন বুঝতে পারবেন খুব গুরুত্বপূর্ণ কারণেই আমরা এসব করছি।”
ট্রাম্পের ভাষ্য, হরমুজ প্রণালির অবরোধ এবং তেহরানের পরমাণু কর্মসূচিকে ঘিরে সৃষ্ট অচলাবস্থা নিরসনে যুক্তরাষ্ট্র সমঝোতার পথ খুঁজছে। একই সঙ্গে তিনি আবারও জোর দিয়ে বলেন, “আমরা তাদের পরমাণু অস্ত্র বানানোর অনুমতি দিতে পারি না।”
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, “আমার মনে হয় বেশির ভাগ মানুষ বিষয়টি বুঝতে পেরেছে। তারা উপলব্ধি করেছে যে আমরা যা করছি, তা সঠিক। খুব দ্রুতই এর সমাধান হবে।”
ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
আরো পড়ুন: