বাংলাদেশের সহযোগিতায় ‘অবৈধ বাংলাদেশিদের’ ফেরত পাঠাতে ইচ্ছুক ভারত

বাংলাদেশের সহযোগিতায় ‘অবৈধ বাংলাদেশিদের’ ফেরত পাঠাতে ইচ্ছুক ভারত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ মে, ২০২৬ ২১:৩৩

আপডেট: ৭ মে, ২০২৬ ২১:৩৪

ভারতে অবস্থানরত ‘অবৈধ বাংলাদেশিদের’ ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে ভারত।

বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান মুখপাত্র রণধীর জয়সওয়াল। 

তিনি বলেন, 'অবৈধ ভাবে অবস্থানকারীদের প্রত্যাবাসন প্রক্রিয়ায় বাংলাদেশের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।'

রণধীর জয়সওয়াল বলেন, 'বাংলাদেশে নাগরিকত্ব যাচাই সংক্রান্ত ২ হাজার ৮৬২টিরও বেশি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলা পাঁচ বছরেরও বেশি সময় ধরে ঝুলে আছে।'

পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের বক্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে ভারতীয় পররাষ্ট্র মুখপাত্র এসব মন্তব্য করেন।

এদিকে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশে কিছু ব্যক্তিকে ‘পুশ ব্যাক’ করার অভিযোগ প্রসঙ্গে জয়সওয়াল বলেন, 'এ বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।'