জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র ও বাহরাইনের উত্থাপিত ইরানবিষয়ক খসড়া প্রস্তাব প্রত্যাহারের আহ্বান জানিয়েছে রাশিয়া। মস্কোর অভিযোগ, প্রস্তাবটি বর্তমান পরিস্থিতিতে গ্রহণযোগ্য নয় এবং এতে সমাধানের সম্ভাবনা নেই।
রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার আলিমভ রুশ দৈনিক ইজভেস্তিয়া–কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র-বাহরাইনের একটি খসড়া রয়েছে, যা আমরা সমর্থন করতে পারি না। সহ-উদ্যোক্তাদের উচিত এটি প্রত্যাহার করে তাড়াহুড়া না করা।”
তিনি আরও জানান, রাশিয়া ও চীনের যৌথভাবে প্রস্তাবিত আরেকটি খসড়া এখনো আলোচনায় রয়েছে, যেখানে যুদ্ধ বন্ধ, শক্তি প্রয়োগ থেকে বিরত থাকা এবং আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানানো হয়েছে।
আলিমভ বলেন, এই খসড়ায় নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে, তবে এ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা প্রসঙ্গে তিনি বলেন, সংঘাত বন্ধ এবং রাজনৈতিক-কূটনৈতিক সমাধানের জন্য আলোচনা অব্যাহত রাখা জরুরি। একই সঙ্গে এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়, যা শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে।
আরো পড়ুন: