তামিলনাড়ুর সরকার গঠন প্রক্রিয়ায় নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় থালাপতি বিজয়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। শনিবার (৯ মে) পূর্বনির্ধারিত এই শপথ অনুষ্ঠান আর অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছে রাজ্য প্রশাসন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারের সঙ্গে সাক্ষাৎ করেন তামিলনাড়ু ভেট্রি কাজাগাম (টিভিকে) প্রধান থালাপতি বিজয়। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সমর্থন তিনি উপস্থাপন করতে পারেননি।
২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। বিভিন্ন দলের সমর্থনের গুঞ্জন থাকলেও বাস্তবে টিভিকে জোটের আসন সংখ্যা ১১৬–এ সীমাবদ্ধ বলে জানা গেছে, যা ম্যাজিক ফিগারের চেয়ে কম।
সূত্র অনুযায়ী, কিছু রাজনৈতিক দলের সমর্থন চিঠি জমা না পড়া এবং কয়েকটি দলের সমর্থন প্রত্যাহারের কারণে এই জটিলতা তৈরি হয়েছে। ফলে বিজয় ও রাজ্যপালের একাধিক বৈঠকেও কোনো সমাধান হয়নি।
গত ৪ মে নির্বাচনে থালাপতি বিজয়ের দল টিভিকে এককভাবে ১০৮টি আসনে জয়ী হলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত সমর্থন এখনো নিশ্চিত হয়নি।
আরো পড়ুন: