আইআরজিসির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বাহরাইনে গ্রেফতার ৪১

আইআরজিসির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বাহরাইনে গ্রেফতার ৪১

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ মে, ২০২৬ ১৭:৪৬

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বাহরাইনে ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সম্প্রতি কঠোর অবস্থান নিয়েছে বাহরাইন সরকার। এর অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে।

বাহরাইনের কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ইরানের প্রতি সহানুভূতি প্রকাশ এবং বিদেশি শক্তির সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে দেশটির ওপর সম্ভাব্য ইরানি হামলায় সমর্থন দেওয়ার অভিযোগও তদন্ত করা হচ্ছে।

এদিকে, সংশ্লিষ্ট অভিযোগে কয়েকজনের নাগরিকত্বও বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বাহরাইন সরকার। তবে গ্রেফতার হওয়া ব্যক্তিদের পরিচয় বা তাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান ও উপসাগরীয় দেশগুলোর সম্পর্ক আরও জটিল হয়ে উঠছে। বাহরাইনের এই পদক্ষেপ সেই উত্তেজনারই নতুন প্রতিফলন।