শুভেন্দুর সহকারীর হত্যা, উত্তর প্রদেশে গ্রেফতার ৩

শুভেন্দুর সহকারীর হত্যা, উত্তর প্রদেশে গ্রেফতার ৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ মে, ২০২৬ ১১:১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যার ঘটনায় বড় সাফল্য পেয়েছে তদন্তকারী সংস্থা। এ ঘটনায় উত্তর প্রদেশ থেকে তিনজন শার্প শুটারকে গ্রেপ্তার করেছে সিআইডি।

রোববার (১০ মে) রাতে তাদের আটক করে কলকাতায় আনা হয় এবং পরে ভবানী ভবনে জিজ্ঞাসাবাদ করা হয়। সোমবার তাদের বারাসত আদালতে হাজির করার কথা রয়েছে।

ঘটনাটি ঘটে ৬ মে রাতে Madhyamgram এলাকায়। অভিযোগ অনুযায়ী, খুব কাছ থেকে পরপর চার রাউন্ড গুলি চালিয়ে চন্দ্রনাথ রথকে হত্যা করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তদন্তে নেমে সিআইডি ও স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) একাধিক সূত্র খুঁজে পায়। এর মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য ছিল ডিজিটাল লেনদেন। জানা যায়, হামলাকারীরা বালি টোল প্লাজায় ইউপিআই পেমেন্টের মাধ্যমে অর্থ পরিশোধ করেছিল। সেই সূত্র ধরেই উত্তর প্রদেশে অভিযান চালিয়ে তিনজন শার্প শুটারকে গ্রেপ্তার করা হয়।

তদন্ত কর্মকর্তারা এখন খতিয়ে দেখছেন, এই হত্যাকাণ্ডের পেছনে কারা অর্থায়ন করেছে এবং কেন ওই ব্যক্তিকে লক্ষ্য করা হয়েছিল। ঘটনাটির পেছনে অন্য রাজ্যের যোগ থাকতে পারে বলেও আগে থেকেই সন্দেহ করছিল তদন্ত সংস্থা।

এদিকে পুরো ঘটনায় রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে।