ব্যাংককে কারামুক্ত থাকসিন সিনাওয়াত্রা

ব্যাংককে কারামুক্ত থাকসিন সিনাওয়াত্রা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ মে, ২০২৬ ১১:৫০

থাই প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মামলায় সাজাপ্রাপ্ত এই সাবেক থাই প্রধানমন্ত্রীকে সোমবার সকালে ব্যাংককের ক্লোং প্রেম কারাগার থেকে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ।

তবে মুক্তি পেলেও তাকে কঠোর নজরদারির আওতায় রাখা হয়েছে। নিরাপত্তার অংশ হিসেবে তার পায়ে ইলেকট্রনিক ট্র্যাকিং বেসলেট পরানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

৭৬ বছর বয়সী থাকসিন ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগ ওঠার পর তিনি দেশ ছাড়েন এবং দীর্ঘ সময় বিদেশে অবস্থান করেন।

পরে ২০২৫ সালের সেপ্টেম্বরে তিনি দেশে ফেরেন এবং ফেরার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়। সুপ্রিম কোর্টের রায়ে তার বিরুদ্ধে এক বছরের কারাদণ্ড কার্যকর করা হয়।

তবে নির্ধারিত সাজা শেষ হওয়ার আগেই, প্রায় আট মাস পর তিনি মুক্তি পেলেন। মুক্তির সময় কারাগারের বাইরে তার পরিবারের সদস্য ও রাজনৈতিক সমর্থকরা উপস্থিত ছিলেন। তার মেয়ে এবং সাবেক প্রধানমন্ত্রী Paetongtarn Shinawatra তাকে অভ্যর্থনা জানান।

থাকসিন সিনাওয়াত্রা দীর্ঘদিন থাই রাজনীতির অন্যতম প্রভাবশালী ও বিতর্কিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। ২০০৬ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তার সরকারের পতন ঘটে, তবে বিদেশে থেকেও তিনি রাজনীতিতে প্রভাব বজায় রাখেন বলে বিশ্লেষকদের মত।