পশ্চিমবঙ্গের নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হাতে গ্রেপ্তার হয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা ও সাবেক মন্ত্রী সুজিত বসু।
সোমবার (১১ মে) সল্টলেকের ইডি দফতরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। সেখানে প্রায় ১০ ঘণ্টা ধরে জেরা করা হয় তাকে। তদন্ত চলাকালে অসহযোগিতার অভিযোগ ওঠার পরই তাকে গ্রেপ্তার দেখানো হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
গ্রেপ্তারের পর মঙ্গলবার (১২ মে) সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য সুজিত বসুকে বিধাননগর হাসপাতালে নেওয়া হয়।
সুজিত বসু পশ্চিমবঙ্গ সরকারের দমকলমন্ত্রী এবং বিধাননগর বিধানসভা আসনের সাবেক বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দমদম পৌরসভার ভাইস-চেয়ারম্যান থাকাকালীন পৌর নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগের মুখোমুখি হন বলে জানা যায়।
এর আগে চলতি মাসের শুরুতে (১ মে) তিনি ইডির সিজিও কমপ্লেক্স দফতরে হাজিরা দেন। তবে তদন্ত সূত্রের দাবি, একাধিকবার তলব করা হলেও নির্বাচনী সময়ের আগে তিনি সব ডাকে সাড়া দেননি।
নিয়োগ দুর্নীতি মামলাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
আরো পড়ুন: