লেবাননে ইসরায়েলি বাহিনীর একাধিক হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণ লেবাননে পৃথক কয়েকটি হামলায় এক সেনা সদস্য, এক শিশু এবং দুইজন উদ্ধারকর্মীসহ এসব প্রাণহানি ঘটে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নাবাতিয়া শহরে একটি হামলায় পাঁচজন নিহত হন। নিহতদের মধ্যে দুইজন বেসামরিক প্রতিরক্ষা উদ্ধারকর্মী রয়েছেন।
অন্যদিকে জেবচিত এলাকার কাছে আরেক হামলায় এক সেনা ও এক সিরীয় নাগরিকসহ চারজন নিহত হন। পাশাপাশি বিন্ট জেবাইলে পৃথক হামলায় এক শিশু ও এক নারীসহ আরও চারজন বেসামরিক নাগরিক প্রাণ হারান।
এদিকে যুদ্ধবিরতি ঘোষণা থাকলেও ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলার ঘটনা বেশি ঘটছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট অবকাঠামো ও যোদ্ধাদের লক্ষ্য করে এসব হামলা চালাচ্ছে।
বিশ্লেষকদের মতে, সীমান্ত অঞ্চলে চলমান এই সংঘাত নতুন করে বড় ধরনের আঞ্চলিক উত্তেজনার ঝুঁকি তৈরি করছে।
আরো পড়ুন: