ইসরায়েলের গুপ্তচরকে ফাঁসি দিল ইরান

ইসরায়েলের গুপ্তচরকে ফাঁসি দিল ইরান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ মে, ২০২৬ ১২:০৫

আপডেট: ১৩ মে, ২০২৬ ১২:১৯

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বুধবার (১৩ মে) তাকে ফাঁসিতে ঝুলিয়ে শাস্তি কার্যকর করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ওই ব্যক্তির বিরুদ্ধে ইসরায়েলের কাছে গোপন সামরিক তথ্য পাচারের অভিযোগ আনা হয়েছিল। তার নাম ইহসান আফরেসথ বলে জানিয়েছে আল জাজিরা।

অভিযোগ অনুযায়ী, তিনি নেপালে গিয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কাছ থেকে প্রশিক্ষণ নেন এবং পরে ইরানের স্পর্শকাতর তথ্য ইসরায়েলের কাছে সরবরাহ করেন।

এদিকে পৃথক এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম The New York Times জানিয়েছে, হরমুজ প্রণালির পাশে থাকা ইরানের ৩৩টি ক্ষেপণাস্ত্র ঘাঁটির মধ্যে ৩০টি পুনরায় সক্রিয় করা হয়েছে। এতে ওই সমুদ্রপথ দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ঝুঁকি বেড়েছে বলে দাবি করা হয়।

গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, ইরানি বাহিনী মোবাইল লঞ্চার ব্যবহার করে যেকোনো স্থান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সক্ষমতা বাড়িয়েছে। কিছু ঘাঁটিতে স্থায়ী লঞ্চ প্যাডও সক্রিয় রয়েছে।

মার্কিন গোয়েন্দা সূত্রের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় হরমুজ প্রণালির আশপাশের ৩৩টি ঘাঁটির মধ্যে মাত্র তিনটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

বিশ্লেষকদের মতে, গুপ্তচরবৃত্তি মামলা এবং সামরিক উত্তেজনা—দুটি ঘটনাই মধ্যপ্রাচ্যে চলমান সংকটকে আরও জটিল করে তুলছে।