চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-চীন উচ্চপর্যায়ের বৈঠক ঘিরে আশাবাদ প্রকাশ করেছেন মার্কিন প্রযুক্তি জগতের শীর্ষ নির্বাহীরা। একই সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানিয়েছেন, দুই দেশের বাণিজ্য প্রতিনিধিদের আলোচনায় সামগ্রিকভাবে “ভারসাম্যপূর্ণ ও ইতিবাচক ফল” এসেছে।
বৈঠকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রযুক্তি ও ব্যবসা জগতের এক ডজনের বেশি শীর্ষ নির্বাহী অংশ নেন। তাদের মধ্যে টেসলার প্রধান ইলন মাস্ক, এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং এবং অ্যাপলের প্রধান টিম কুকও উপস্থিত ছিলেন। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে ট্রাম্পকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়ার পর তারা সংক্ষিপ্তভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইলন মাস্ক জানান, তিনি চীনে এসে “অনেক ভালো কাজ” করতে চান। জেনসেন হুয়াং বলেন, বৈঠকগুলো “চমৎকারভাবে সম্পন্ন” হয়েছে। তবে টিম কুক সাংবাদিকদের প্রশ্নের জবাবে কোনো মন্তব্য না করে শুধু থাম্বস আপ দেখান।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শি জিনপিং বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য প্রতিনিধিদের সাম্প্রতিক বৈঠকে সাধারণভাবে ইতিবাচক ও ভারসাম্যপূর্ণ অগ্রগতি হয়েছে।
এর আগে দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং চীনের ভাইস প্রিমিয়ার হে লিফেংয়ের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বহুল প্রতীক্ষিত ট্রাম্প-শি বৈঠকের আগে এই আলোচনা অনুষ্ঠিত হয়।
শি জিনপিং বলেন, বাণিজ্যযুদ্ধে কোনো পক্ষই জয়ী হয় না এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক পারস্পরিক লাভের ভিত্তিতে গড়ে উঠতে হবে। তিনি আরও বলেন, অর্জিত অগ্রগতি ধরে রাখতে উভয় পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে।
অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি চান চীন তাদের শিল্পখাত আরও বেশি করে মার্কিন কোম্পানির জন্য উন্মুক্ত করুক।
আরো পড়ুন: