হরমুজ প্রণালির কাছে সংযুক্ত আরব আমিরাতের উপকূল থেকে একটি জাহাজ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে ইউকে মেরিটাইম এজেন্সি। জাহাজটি পরে ইরানের জলসীমার দিকে নেওয়া হচ্ছে বলে দাবি করা হয়েছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, আমিরাতের ফুজাইরাহ থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে নোঙর করা একটি জাহাজ অজ্ঞাত ব্যক্তিরা জব্দ করে। পরে সেটিকে ইরানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানানো হয়।
তবে এ ঘটনায় কারা জড়িত বা কী কারণে জাহাজটি জব্দ করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে জাহাজ চলাচলে একাধিক নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে ওই এলাকায় বিভিন্ন জাহাজ হামলার শিকার হওয়ার ঘটনাও সামনে এসেছে।
বিশ্বের জ্বালানি পরিবহনের একটি গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালির মাধ্যমে প্রায় ২০ শতাংশ তেল পরিবহন হয়ে থাকে। ফলে এ অঞ্চলে যেকোনো অস্থিতিশীলতা আন্তর্জাতিক জ্বালানি বাজারে প্রভাব ফেলে।
এদিকে সাম্প্রতিক সময়ে দক্ষিণ কোরিয়া ও কাতারের পক্ষ থেকেও হরমুজ অঞ্চলে জাহাজে হামলার অভিযোগ উঠেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
আরো পড়ুন: