ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড লেভান্ট (আইএসআইএল)-এর দ্বিতীয় শীর্ষ নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বিশ্বব্যাপী আইএসআইএল-এর দ্বিতীয় শীর্ষ নেতা হিসেবে পরিচিত আবু-বিলাল আল-মিনুকি যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার যৌথ অভিযানে নিহত হয়েছেন।
শুক্রবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, মার্কিন বাহিনী এবং নাইজেরিয়ার সশস্ত্র বাহিনী অত্যন্ত সুপরিকল্পিত ও জটিল একটি অভিযান সফলভাবে সম্পন্ন করেছে। তার দাবি, এই অভিযানে আইএসআইএল-এর একজন শীর্ষ কমান্ডারকে ‘যুদ্ধক্ষেত্র থেকে নির্মূল’ করা হয়েছে।
ট্রাম্প আরও বলেন, আল-মিনুকি আফ্রিকায় আত্মগোপনে ছিল, তবে তার অবস্থান সম্পর্কে যুক্তরাষ্ট্রের কাছে তথ্য ছিল। তিনি এই অভিযানে সহযোগিতার জন্য নাইজেরিয়ার সরকারকে ধন্যবাদ জানান।
আল-মিনুকি ২০২৩ সাল থেকে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় ছিলেন বলে জানা যায়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তথ্যানুযায়ী, তাকে ‘বৈশ্বিক সন্ত্রাসী’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল এবং তিনি সাহেলভিত্তিক আইএসআইএল নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন।
পররাষ্ট্র দপ্তরের বর্ণনা অনুযায়ী, আল-মিনুকি সংগঠনের ‘জেনারেল ডিরেক্টরেট অব প্রভিন্সেস’-এর অংশ ছিলেন, যা আইএসআইএল-এর প্রশাসনিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ ইউনিট এবং বিশ্বব্যাপী কার্যক্রম সমন্বয় ও অর্থায়নের সঙ্গে জড়িত।
ট্রাম্প দাবি করেন, এই অভিযানের পর আইএসআইএল-এর বৈশ্বিক কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়বে এবং তাদের নেটওয়ার্ক দুর্বল হয়ে যাবে।
আরো পড়ুন: