পাকিস্তান যদি সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ না করে, তাহলে দেশটি ভবিষ্যতে রাষ্ট্র হিসেবে টিকে থাকবে নাকি ইতিহাসের অংশ হয়ে যাবে—সেই সিদ্ধান্ত ইসলামাবাদকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।
শনিবার (১৬ মে) নয়াদিল্লির মানেকশ সেন্টারে আয়োজিত ‘সেনা সংবাদ’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ‘ইউনিফর্ম আনভেইল্ড’ প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত এই ইন্টারেক্টিভ সেশনে তিনি সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সম্ভাব্য ভবিষ্যৎ সামরিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে জেনারেল দ্বিবেদী বলেন, পাকিস্তান যদি ধারাবাহিকভাবে সন্ত্রাসবাদকে সমর্থন দিয়ে ভারতের ক্ষতি করার চেষ্টা চালিয়ে যায়, তাহলে তাদেরই নির্ধারণ করতে হবে তারা রাষ্ট্র হিসেবে টিকে থাকতে চায় নাকি ইতিহাসে পরিণত হতে চায়।
তার এই মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে ভারত-পাকিস্তান উত্তেজনা তৈরি হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।
উল্লেখ্য, গত বছরের মে মাসে কাশ্মীরের পাহালগামে হামলার পর ভারত ‘অপারেশন সিন্দুর’ নামে সামরিক অভিযান চালায় বলে দাবি করা হয়। ওই অভিযানে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের কয়েকটি স্থানে হামলার অভিযোগ ওঠে। পরে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা বাড়লেও কূটনৈতিক আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি হয়।
সাম্প্রতিক মন্তব্যে সীমান্ত পরিস্থিতি আবারও আলোচনায় এসেছে।
আরো পড়ুন: