‘জয় বাংলা’ স্লোগান দিলেও ছাড় নেই: শুভেন্দু অধিকারী

‘জয় বাংলা’ স্লোগান দিলেও ছাড় নেই: শুভেন্দু অধিকারী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ মে, ২০২৬ ১১:২৩

পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, ‘জয় বাংলা’ স্লোগান ব্যবহার করে যারা এলাকায় ঘুরে বেড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (১৬ মে) ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনী প্রচারে আয়োজিত এক জনসভায় তিনি এ মন্তব্য করেন।

সভায় শুভেন্দু অধিকারী অভিযোগ করে বলেন, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে অনিয়ম ও দুর্নীতি হয়েছে। তিনি দাবি করেন, এসব বিষয়ে প্রমাণ থাকলে অভিযোগ গ্রহণ করে দোষীদের জেলে পাঠানো হবে

তিনি আরও বলেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে নির্দিষ্ট বয়সসীমার মধ্যে থাকা শহীদ পরিবারের সদস্যদের চাকরির সুযোগ দেওয়া হবে। পাশাপাশি শরণার্থী ও অনুপ্রবেশ ইস্যুতেও কঠোর অবস্থানের কথা জানান তিনি।

শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, বর্তমান সরকার বিভিন্ন প্রশাসনিক কাজ ও প্রকল্প বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে দুর্নীতির অভিযোগ রয়েছে।

এদিকে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ ঘিরে অনিয়ম ও ইভিএম সমস্যার অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষকের প্রতিবেদনে বলা হয়েছে, ভোটের দিন একাধিক অনিয়ম দেখা গেছে। এছাড়া কিছু বুথে সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেওয়ার অভিযোগও রয়েছে।

এই পরিস্থিতিতে ফলতা কেন্দ্রের পুনর্নির্বাচন বৃহস্পতিবার (২১ মে) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।