ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী ও কলম্বিয়ান-ভেনেজুয়েলান ব্যবসায়ী অ্যালেক্স সাবকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হয়েছে। বিষয়টি শনিবার (১৬ মে) নিশ্চিত করেছে ভেনেজুয়েলার অভিবাসন সংস্থা সাইমে (সাইম)।
একজন মার্কিন আইন প্রয়োগকারী কর্মকর্তার বরাতে জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে কারাকাসে যৌথ অভিযানে অ্যালেক্স সাবকে গ্রেফতার করা হয়। এরপর তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়।
এর আগে ২০২০ সালে কেপ ভার্দেতে ঘুষ সংক্রান্ত অভিযোগে গ্রেফতার হন অ্যালেক্স সাব। পরে ২০২৩ সালে বন্দী বিনিময় চুক্তির আওতায় তিনি মুক্তি পান।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই প্রত্যর্পণকে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে সহযোগিতার নতুন ধাপ হিসেবে দেখা হচ্ছে।
অন্যদিকে, মার্কিন কর্তৃপক্ষের দাবি, মাদুরো এবং তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে আনা অভিযোগ আরও জোরদার করতে অ্যালেক্স সাব গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন।
এ বিষয়ে অ্যালেক্স সাবের আইনজীবীর কোনো মন্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আরো পড়ুন: