গত এক সপ্তাহে ইউক্রেনের নিক্ষেপ করা ৩ হাজারের বেশি ড্রোন ধ্বংস করার দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যের বরাতে এই প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রিয়া নভোস্তি।
প্রতিবেদনে বলা হয়, ১০ মে থেকে ১৭ মে পর্যন্ত মোট ৩ হাজার ১২৪টি ইউক্রেনীয় ড্রোন আটকানো ও ধ্বংস করা হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, গত এক সপ্তাহে প্রতিদিনই শত শত ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে সবচেয়ে বেশি ড্রোন ধ্বংস করা হয় ১৩ মে এবং ১৭ মে। ওই দুই দিনে যথাক্রমে ৫৭২টি এবং ১ হাজার ৫৪টি ড্রোন ধ্বংসের দাবি করেছে মস্কো।
রাশিয়ার পক্ষ থেকে আরও জানানো হয়, এই সময়কালে ইউক্রেনের ড্রোন হামলায় রুশ ভূখণ্ডে অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন মস্কো ও আশপাশের এলাকার বাসিন্দা।
উল্লেখ্য, ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া, যা এখনও চলমান। এর মধ্যেই দুই দেশের মধ্যে ড্রোন হামলা ও প্রতিরোধমূলক কার্যক্রম ক্রমেই তীব্র হচ্ছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ড্রোন যুদ্ধ দুই দেশের সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
আরো পড়ুন: