কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র-এ ইবোলার প্রাদুর্ভাবে অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলো। আক্রান্তের সংখ্যা ৩৯০ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আফ্রিকা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের প্রধান জ্যাঁ কাসেয়া বিবিসিকে জানান, দেশটিতে ইবোলা সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে এবং পরিস্থিতি উদ্বেগজনক।
তিনি সতর্ক করে বলেন, এই ভাইরাসের এখনো কার্যকর কোনো অনুমোদিত ওষুধ বা টিকা নেই। তাই আক্রান্ত ব্যক্তিদের অন্ত্যেষ্টিক্রিয়া ও সংস্পর্শে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি।
এদিকে মার্কিন সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, প্রতিবেশী উগান্ডা-তেও দুইজন আক্রান্ত হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বান্ডিবুগিও ভাইরাস দ্বারা সৃষ্ট এই ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করা হয়েছে।
সংস্থাটি আরও সতর্ক করে বলেছে, বাস্তবে আক্রান্তের সংখ্যা আরও বেশি হতে পারে এবং এই রোগের আঞ্চলিকভাবে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।
এর আগে ২০১৪–২০১৬ সালের ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাবে পশ্চিম আফ্রিকায় ২৮ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয় এবং ১১ হাজারেরও বেশি মানুষের মৃত্যু ঘটে।
আরো পড়ুন: