মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি অবিলম্বে খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি বলেছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাতে তার তাড়াহুড়ো নেই।
বুধবার ইরান ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমাদের হরমুজ প্রণালি খুলতে হবে এবং এটি এখনই খুলে দেওয়া উচিত।” ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনা ও সমঝোতা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, কোনো চুক্তিতে পৌঁছানোর জন্য তার “কোনো তাড়া নেই”।
তিনি আরও বলেন, “আমি শুধু দেখতে চাই তারা তাদের জনগণের জন্য ভালো কিছু চায় কি না।”
ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, বর্তমানে দেশটিতে জনঅসন্তোষ বাড়ছে এবং সাধারণ মানুষ কঠিন পরিস্থিতির মধ্যে জীবনযাপন করছে।
ট্রাম্প বলেন, “ইরানে এখন অনেক ক্ষোভ রয়েছে। মানুষ খুব খারাপ অবস্থায় আছে। সেখানে এমন অস্থিরতা চলছে, যা আমরা আগে কখনও দেখিনি।”
বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালি নিয়ে সাম্প্রতিক উত্তেজনা আন্তর্জাতিক অঙ্গনে নতুন উদ্বেগ তৈরি করেছে। মধ্যপ্রাচ্যের তেল রপ্তানির বড় একটি অংশ এই নৌপথ দিয়ে পরিবহন করা হয়।
আরো পড়ুন: