কূটনৈতিক সমাধানের জন্য সব পথ খোলা রেখেছে ইরান: পেজেশকিয়ান

কূটনৈতিক সমাধানের জন্য সব পথ খোলা রেখেছে ইরান: পেজেশকিয়ান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ মে, ২০২৬ ১৩:৫০

আপডেট: ২১ মে, ২০২৬ ১৪:৩০

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, কূটনৈতিক সমাধানের জন্য ইরানের পক্ষ থেকে সব পথ খোলা রয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, জোরপূর্বক ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা কোনোভাবেই সম্ভব নয় এবং এটি ‘বাস্তবতাবর্জিত কল্পনা’ ছাড়া আর কিছু নয়।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইরান কূটনৈতিক আলোচনায় আগ্রহ দেখালেও নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে তারা কঠোর অবস্থান বজায় রেখেছে।

এদিকে হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের পারস্য উপসাগরীয় প্রণালি কর্তৃপক্ষ সেখানে একটি ‘তত্ত্বাবধান এলাকা’ গঠনের ঘোষণা দিয়েছে, যেখানে যাতায়াতের জন্য অনুমতিপত্র বাধ্যতামূলক করা হয়েছে। অনুমতি ছাড়া চলাচলকে অবৈধ হিসেবে গণ্য করা হবে বলে জানানো হয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি অবিলম্বে খুলে দেওয়া উচিত এবং এ বিষয়ে কোনো বিলম্ব গ্রহণযোগ্য নয়। একইসঙ্গে তিনি ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাতে তাড়াহুড়ো নেই বলেও মন্তব্য করেন।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের অবস্থান আরও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি করছে, যা বৈশ্বিক জ্বালানি বাজারেও প্রভাব ফেলতে পারে।