ইসরায়েলের প্রধানমন্ত্রী পদে লড়ার ইঙ্গিত ট্রাম্পের

ইসরায়েলের প্রধানমন্ত্রী পদে লড়ার ইঙ্গিত ট্রাম্পের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ মে, ২০২৬ ১৫:২২

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চাইলে ইসরায়েলের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তার দাবি, ইসরায়েলে তার জনপ্রিয়তা অত্যন্ত বেশি এবং একটি সাম্প্রতিক জরিপে তার প্রতি সমর্থন ৯৯ শতাংশ পর্যন্ত দেখা গেছে।

বুধবার (২০ মে) মার্কিন কোস্ট গার্ড একাডেমির স্নাতক সমাপনী অনুষ্ঠানের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প বলেন, ভবিষ্যতে তিনি ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী পদে নির্বাচন করতে পারেন।

তিনি আরও বলেন, “আমি হয়তো ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার জন্য নির্বাচন করবো। আজ সকালে একটি জরিপ দেখেছি, সেখানে আমার সমর্থন ৯৯ শতাংশ—এটা ভালো।” তবে তিনি কোন জরিপের কথা উল্লেখ করছেন, তা স্পষ্ট করেননি।

এ বিষয়ে হোয়াইট হাউসও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য দেয়নি বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।

ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছেন এবং একাধিক মেয়াদে দেশ পরিচালনা করেছেন।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্য রাজনৈতিক বাস্তবতার চেয়ে বেশি প্রতীকী ও আলোচনামূলক, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি করেছে।