স্বামীর অসুস্থতার কারণে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান Tulsi Gabbard। আগামী ৩০ জুন ২০২৬ থেকে তার পদত্যাগ কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তুলসী জানান, তার স্বামী Abraham Williams বিরল ধরনের বোন ক্যানসারে আক্রান্ত হয়েছেন। এ কারণে সরকারি দায়িত্ব থেকে সরে গিয়ে স্বামীর পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
পোস্টে তুলসী লেখেন, “এই কঠিন সময়ে আমি আমার স্বামীর পাশে থাকতে চাই, যেন তিনি ক্যানসারের বিরুদ্ধে এই লড়াইয়ে জয়ী হতে পারেন।”
তুলসীর পদত্যাগ ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট Donald Trump। তিনি বলেন, তুলসী অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং প্রশাসন তাকে মিস করবে।
ট্রাম্প আরও জানান, তুলসী গ্যাবার্ডের স্থলাভিষিক্ত হিসেবে জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক পদে দায়িত্ব নেবেন বর্তমান উপ-পরিচালক অ্যারন লুকাস।
সাবেক সামরিক কর্মকর্তা তুলসী গ্যাবার্ড একসময় ডেমোক্রেটিক পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০২২ সালে দলটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে সমর্থন দিয়ে রিপাবলিকান পার্টিতে যোগ দেন তিনি। পরে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ট্রাম্প তাকে জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক হিসেবে নিয়োগ দেন।
ডেমোক্রেটিক পার্টিতে থাকাকালে ইরান ইস্যুতে সম্ভাব্য মার্কিন সামরিক অভিযানের সমালোচনা করেছিলেন তুলসী। এছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে সাবেক প্রেসিডেন্ট Joe Biden প্রশাসনের নীতিরও সমালোচনা করেন তিনি।
মার্কিন গণমাধ্যমের গুঞ্জন অনুযায়ী, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রে আনার পরিকল্পনা এবং ইরানে সম্ভাব্য সামরিক অভিযান নিয়েও ট্রাম্প প্রশাসনের কিছু অবস্থানের সঙ্গে একমত ছিলেন না তুলসী গ্যাবার্ড।
আরো পড়ুন: