চীনের কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৮২

চীনের কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৮২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ মে, ২০২৬ ১২:৩২

চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শানশি প্রদেশের একটি কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনায় অন্তত ৮২ জন নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি।

প্রতিবেদনে বলা হয়, লিউশেনিউ কয়লাখনিতে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় আরও ৯ জন এখনো নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। তখন খনির নিচে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন বলে জানা গেছে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, খনিটিতে কার্বন মনোক্সাইডের মাত্রা স্বাভাবিক সীমা অতিক্রম করায় গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে।

এদিকে দুর্ঘটনার পর চীনা প্রেসিডেন্ট Xi Jinping উদ্ধার কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন। তিনি নিখোঁজদের দ্রুত উদ্ধারে সর্বোচ্চ প্রচেষ্টা এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, দুর্ঘটনার কারণ খুঁজে বের করে দায়ীদের আইনের আওতায় আনা হবে।

উদ্ধারকারী দল এখনো খনিতে অভিযান চালিয়ে যাচ্ছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।