ইন্দোনেশিয়ার হজযাত্রীদের কোরবানির মাংস যাবে ফিলিস্তিনিদের কাছে

ইন্দোনেশিয়ার হজযাত্রীদের কোরবানির মাংস যাবে ফিলিস্তিনিদের কাছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ মে, ২০২৬ ১২:১২

এ বছর পবিত্র হজে ইন্দোনেশীয় হজযাত্রীদের কোরবানির পশুর মাংস ফিলিস্তিনে পাঠানো হবে বলে জানিয়েছেন দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের উপমন্ত্রী দাহনীল আনজার সিমানজুনাতাক।

তিনি বলেন, হজের সময় কোরবানি করা পশুর মাংস ফিলিস্তিনিদের কাছে পৌঁছে দিতে সৌদি আরবের সঙ্গে ইন্দোনেশিয়ার চুক্তি হয়েছে।

হজের মাংস ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সৌদি আরবের ‘আদাহি প্রজেক্ট’-এর সঙ্গেও এ বিষয়ে সমন্বয় করা হয়েছে বলে জানান তিনি।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর নির্দেশে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

এখন পর্যন্ত ইন্দোনেশিয়ার ১ লাখ ২৬ হাজার ৮৩২ জন হজযাত্রী তাদের কোরবানির পশুর অর্থ পরিশোধ করেছেন বলে জানা গেছে।