ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি ও শান্তি চুক্তির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির গোপন যোগাযোগ ব্যবস্থা। মার্কিন সংবাদমাধ্যম CBS News এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, মোজতবা খামেনি বর্তমানে অত্যন্ত গোপন একটি স্থানে অবস্থান করছেন। তিনি সরাসরি রাষ্ট্রীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ না করে বিশ্বস্ত দূতদের একটি নেটওয়ার্কের মাধ্যমে বার্তা আদান-প্রদান করছেন। এমনকি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও নির্দেশনাও এই নেটওয়ার্কের মাধ্যমেই পৌঁছে দেওয়া হচ্ছে।
মার্কিন কর্মকর্তাদের দাবি, এই জটিল যোগাযোগ কাঠামোর কারণে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা ধীরগতিতে এগোচ্ছে। তারা জানান, Donald Trump প্রশাসনের সঙ্গে আলোচনায় যুক্ত ইরানি প্রতিনিধিরাও নিজেদের সরকারি কাঠামোর মধ্যে দ্রুত যোগাযোগ করতে হিমশিম খাচ্ছেন।
কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে পাঠানো কোনো শান্তি প্রস্তাব সর্বোচ্চ নেতার কাছে পৌঁছাতে এবং সেখান থেকে জবাব ফিরে আসতে দীর্ঘ সময় লাগছে। কারণ পুরো প্রক্রিয়াই পরিচালিত হচ্ছে মোজতবার বিশেষ দূত-নেটওয়ার্কের মাধ্যমে।
এ বিষয়ে বিস্তারিত জানতে হোয়াইট হাউসের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল সিবিএস নিউজ, তবে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা Ali Khamenei গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন সামরিক অভিযানে নিহত হন। ওই হামলায় তার পরিবারের আরও কয়েকজন সদস্য নিহত হন এবং মোজতবা খামেনি গুরুতর আহত হন।
এরপরই ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন মোজতবা খামেনি। বর্তমানে তিনি গোপন স্থানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
আরো পড়ুন: