তাইওয়ানের পূর্বে চীনের বিশেষ টহল, জাপান-ফিলিপাইনকে সতর্কবার্তা

তাইওয়ানের পূর্বে চীনের বিশেষ টহল, জাপান-ফিলিপাইনকে সতর্কবার্তা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ জুন, ২০২৬ ১৩:৫৭

দক্ষিণ চীন সাগর সংলগ্ন অঞ্চলে সামুদ্রিক সীমানা নির্ধারণ নিয়ে জাপান ও ফিলিপাইনের যৌথ আলোচনার ঘোষণার পর উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এর প্রতিক্রিয়ায় তাইওয়ান দ্বীপের পূর্বাঞ্চলীয় জলসীমায় বিশেষ টহল পরিচালনা করেছে চীনের কোস্ট গার্ড (সিসিজি)।

সোমবার (১ জুন) এ টহল কার্যক্রম চালানো হয় বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।

চায়না কোস্ট গার্ডের মুখপাত্র জিয়াং লুয়ে বলেন, জাপান ও ফিলিপাইনের এই পদক্ষেপ চীনের আঞ্চলিক সার্বভৌমত্ব এবং সামুদ্রিক অধিকার ও স্বার্থকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এ কারণে আইন প্রয়োগকারী সংস্থার টহল কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

তিনি আরও বলেন, জাপান ও ফিলিপাইনকে চীনের সার্বভৌমত্ব, অধিকার ও স্বার্থকে ক্ষুণ্ন করে এমন সব অবৈধ কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে।

মুখপাত্র জিয়াং লুয়ে সতর্ক করে বলেন, সংশ্লিষ্ট জলসীমায় নিয়ন্ত্রণ জোরদার অব্যাহত রাখবে চায়না কোস্ট গার্ড। পাশাপাশি চীনের আঞ্চলিক সার্বভৌমত্ব ও সামুদ্রিক অধিকার রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় পূর্ব এশিয়ার আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।