জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য মার্কিন বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করছে— এমন অভিযোগ তুলে বাংলাদেশসহ ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার (২ জুন) মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয় (ইউএসটিআর) এ প্রস্তাব প্রকাশ করে। এতে বলা হয়েছে, সংশ্লিষ্ট দেশগুলো থেকে আমদানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা করা হচ্ছে।
ইউএসটিআর জানায়, ধারা ৩০১-এর আওতায় অন্যায্য বাণিজ্য চর্চা নিয়ে চলমান তদন্তের অংশ হিসেবে এ প্রস্তাব দেওয়া হয়েছে। জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য যুক্তরাষ্ট্রের বাজার ও ব্যবসায়িক স্বার্থে নেতিবাচক প্রভাব ফেলছে বলে দাবি করেছে সংস্থাটি।
প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ ছাড়াও কানাডা, ইকুয়েডর, ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া, মেক্সিকো, পাকিস্তান, আর্জেন্টিনা, কম্বোডিয়া, মালয়েশিয়া, তাইওয়ান ও যুক্তরাজ্যসহ কয়েকটি দেশের পণ্যে ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের কথা বলা হয়েছে।
এ ছাড়া তদন্তাধীন আরও ৪৫টি দেশের পণ্যের ওপর ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব রয়েছে।
এমন সময় এই উদ্যোগ নেওয়া হলো, যখন ট্রাম্প প্রশাসন তাদের জরুরি শুল্ক কাঠামো পুনর্গঠনের চেষ্টা করছে। এর আগে মার্কিন সুপ্রিম কোর্টের এক রায়ে ওই শুল্ক ব্যবস্থার একটি অংশ বাতিল হয়েছিল।
আরো পড়ুন: