ইবোলায় আক্রান্ত প্রায় ৫০০, মৃত্যু ৮৪

ইবোলায় আক্রান্ত প্রায় ৫০০, মৃত্যু ৮৪

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ জুন, ২০২৬ ১৭:৪১

মধ্য আফ্রিকায় প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করছে। এখন পর্যন্ত ৪৭১ জন আক্রান্ত হয়েছেন এবং ৮৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

শনিবার ডব্লিউএইচও’র সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআরসি) ৪৫২ জনের শরীরে ইবোলা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৮২ জন।

প্রতিবেশী দেশ উগান্ডায় ১৯ জন আক্রান্ত হয়েছেন এবং দুজনের মৃত্যু হয়েছে। দুই দেশের তথ্য অনুযায়ী, মোট আক্রান্ত ও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ডব্লিউএইচও জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে নজরদারি, রোগ শনাক্তকরণ এবং সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

এর আগে ইবোলার এই প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে বিবেচনা করা হয়।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি ২০১৪ সালের পশ্চিম আফ্রিকার ভয়াবহ ইবোলা মহামারির মতো রূপ নিতে পারে।

ইবোলা সাধারণত আক্রান্ত ব্যক্তির শরীরের তরল বা ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমে ছড়ায়। ভাইরাসটির কারণে জ্বর, দুর্বলতা, রক্তক্ষরণসহ গুরুতর উপসর্গ দেখা দিতে পারে।

পরিস্থিতি মোকাবিলায় ডব্লিউএইচও ও আফ্রিকান সিডিসি আগামী ছয় মাসের জন্য ৫১৮ মিলিয়ন ডলারের একটি কর্মপরিকল্পনা হাতে নিয়েছে।