ইরানের জব্দ করা অর্থে আরব দেশগুলোর ক্ষতিপূরণ দেবে যুক্তরাষ্ট্র

ইরানের জব্দ করা অর্থে আরব দেশগুলোর ক্ষতিপূরণ দেবে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ জুন, ২০২৬ ১০:২৭

ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের উপসাগরীয় আরব দেশগুলোর অবকাঠামো পুনর্গঠনে ইরানের জব্দ করা অর্থ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।

রোববার (৭ জুন) বার্তাসংস্থা রয়টার্স সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কাছে জব্দ থাকা ইরানের বিপুল পরিমাণ অর্থ থেকেই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

সূত্রগুলো জানায়, ইরানের পুরোনো হামলায় যেসব আরব দেশের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোর মেরামতের জন্যও এই অর্থ ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট তার কর্মকর্তাদের ইরানের হামলায় আরব দেশগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের নির্দেশ দিয়েছেন।

এদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান ও উপসাগরীয় দেশগুলোর সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত দেশগুলোর পুনর্গঠনে অর্থ সহায়তার সম্ভাব্য উদ্যোগকে আঞ্চলিক স্থিতিশীলতার অংশ হিসেবে দেখা হচ্ছে।