গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছে উড়ে আসা ইরানের দুটি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনীর দাবি, ড্রোনগুলো আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছিল।
রোববার (৭ জুন) মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালীর দিকে এগিয়ে আসা দুটি আত্মঘাতী ড্রোন ভূপাতিত করেছে মার্কিন বাহিনী।
বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক নৌযান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের আগ্রাসন মোকাবিলায় মার্কিন বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
এর আগে শুক্রবার হরমুজ প্রণালীর দিকে এগিয়ে আসা ইরানের চারটি আত্মঘাতী ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল যুক্তরাষ্ট্র। একই সময় ইরানের দুটি দ্বীপে হামলা চালিয়ে একটি রাডার স্থাপনা লক্ষ্যবস্তু করা হয় বলে জানায় ওয়াশিংটন।
ইরান ওই হামলাকে যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন বলে অভিযোগ করে। পরে কুয়েত ও বাহরাইনকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হলে মার্কিন বাহিনী তা প্রতিহত করার চেষ্টা করে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হওয়ায় সেখানে সাম্প্রতিক উত্তেজনা নিয়ে উদ্বেগ বাড়ছে।
আরো পড়ুন: