দুই দশকের মধ্যে প্রথম নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং উদ্যোক্তা বিষয়ক মন্ত্রী হান সেওংসুককে প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছেন। রোববার (৭ জুন) প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।
বার্তাসংস্থা রয়টার্স জানায়, পার্লামেন্টের অনুমোদন পেলে হান সেওংসুক দক্ষিণ কোরিয়ার ইতিহাসে ২০ বছরের মধ্যে প্রথম নারী প্রধানমন্ত্রী হবেন।
প্রেসিডেন্সিয়াল চিফ অব স্টাফ কাং হুন-সিক এক সংবাদ সম্মেলনে বলেন, হান সেওংসুক এর আগে প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং তিনি দক্ষিণ কোরিয়ার ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) রূপান্তরের নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, হান সেমিকন্ডাক্টর শিল্পের উন্নয়ন, রপ্তানিনির্ভর অর্থনীতির প্রবৃদ্ধি এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টশাসিত সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রী মূলত প্রশাসনিক দায়িত্ব পালন করেন এবং নীতিনির্ধারণে সীমিত ভূমিকা রাখেন।
আরো পড়ুন: