ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে শক্তিশালী ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর পর এশিয়ার কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (৮ জুন) সকাল ৭টা ৪০ মিনিটে মিন্দানাও দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ফিলিপাইনের উপকূলে প্রায় ১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে। পাশাপাশি ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার উপকূলেও ৩ ফুটের বেশি উচ্চতার ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে।
ভূমিকম্পের পর ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও জাপান সরকার সুনামি সতর্কতা জারি করেছে। উপকূলীয় অঞ্চলে বড় ঢেউ আঘাত হানার সম্ভাবনায় সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।
ফিলিপাইনের প্রেসিডেন্ট এক জরুরি বার্তায় বলেন, কোনো অপেক্ষা না করে সবাই যেন উঁচু ও নিরাপদ স্থানে চলে যান। তিনি জানান, মিন্দানাওয়ের কয়েকটি উপকূলীয় এলাকায় ভূমিকম্পের প্রভাব পড়তে শুরু করেছে।
জাপানের প্রধানমন্ত্রী সানাডে তাকাচিও নাগরিকদের সুনামি সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, প্রয়োজন হলে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা অনুসরণ করতে হবে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
আরো পড়ুন: