ইয়েমেন থেকে মিসাইল হামলা, ইসরায়েলে বাজল সতর্কতা সাইরেন

ইয়েমেন থেকে মিসাইল হামলা, ইসরায়েলে বাজল সতর্কতা সাইরেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ জুন, ২০২৬ ১১:৩২

ইসরায়েলকে লক্ষ্য করে ইয়েমেন থেকে মিসাইল নিক্ষেপ করেছে হুতি বিদ্রোহীরা। এর জেরে তেলআবিবসহ মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া মিসাইল প্রতিহত করতে কাজ করছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা।

সোমবার (৮ জুন) মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই এ হামলার ঘটনা ঘটল। এর আগে রোববার লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরায়েল। এর জবাবে রাতে ইরান ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে অন্তত ১০টি মিসাইল ছোড়ে।

এরপর সোমবার সকালে ইসরায়েল ইরানের রাজধানী তেহরান, ইস্ফাহানসহ কয়েকটি এলাকায় পাল্টা হামলা চালায়।

এর কয়েক ঘণ্টা পরই ইয়েমেন থেকে ইসরায়েল অভিমুখে মিসাইল নিক্ষেপের ঘটনা ঘটে।

ভৌগোলিকভাবে ইয়েমেন থেকে ইসরায়েল অনেক দূরে হলেও হুতিরা এর আগেও ইসরায়েল লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া মিসাইলটি প্রতিহত করা হয়েছে। এ ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় একজন আহত হয়েছেন বলে জানা গেছে।

মধ্যপ্রাচ্যে চলমান ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে নতুন করে এই হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।