ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট চলাচল স্থগিত করেছে ইরান। স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।
ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজ জানিয়েছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার মধ্যেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইসরায়েলের রাজধানী জেরুজালেমসহ মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় যুদ্ধকালীন সতর্কতা সাইরেন বেজে উঠেছে।
ইসরায়েলি কর্তৃপক্ষ দেশটির আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইয়েমেনের দিক থেকেও ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, জেরুজালেম এবং গুশ দানসহ মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় একের পর এক সতর্কতা সাইরেন বাজছে। সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পরিস্থিতি ঘিরে পুরো অঞ্চলে চরম উদ্বেগ ও অস্থিরতা বিরাজ করছে।
আরো পড়ুন: