ইরানের দক্ষিণাঞ্চলে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (৯ জুন) সকালে সারগাজের কাছে হরমুজগান ও কারমান প্রদেশে এ কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে বার্তাসংস্থা মেহের নিউজ।
মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিকে, এর আগে ফিলিপাইনে আঘাত হানা ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন কয়েকশ মানুষ।
স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ওই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের সময় অনেক মানুষ কর্মস্থলে এবং শিক্ষার্থীরা বিদ্যালয়ে ছিল।
শক্তিশালী কম্পনে দেশটির বিভিন্ন এলাকায় বহু ভবন ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরো পড়ুন: