নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইউক্রেন—এমন দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বুধবার (১০ জুন) তিনি জানান, কিয়েভ গত রাতে রাশিয়ার মস্কোর কয়েকশ মাইল পূর্বে অবস্থিত চেবোকসারির একটি সামরিক কারখানায় দেশীয়ভাবে তৈরি ফ্লেমিঙ্গো ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।
জেলেনস্কি বলেন, ওই কারখানাটি রুশ সেনাবাহিনীর জন্য ড্রোন ও ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ সরবরাহ করে থাকে। তিনি হামলার একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেন, যেখানে লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর ধোঁয়া উঠতে দেখা যায়।
রাশিয়ার চুভাশিয়া অঞ্চলের প্রধান শহর চেবোকসারি ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরে অবস্থিত। আঞ্চলিক গভর্নর ওলেগ নিকোলায়েভ শহরটিতে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন এবং ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য যাচাই করা হচ্ছে বলে জানান।
এদিকে ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছে, দেশটি রাশিয়ার সামারা অঞ্চলের একটি তেল শোধনাগার এবং কৃষ্ণ সাগরে একটি রুশ ট্যাংকারেও হামলা চালিয়েছে।
বিশ্লেষকদের মতে, ইউক্রেনের নিজস্ব ক্ষেপণাস্ত্র ব্যবহারের এই ঘটনা তুলনামূলকভাবে বিরল এবং যুদ্ধের নতুন মাত্রা নির্দেশ করছে।
আরো পড়ুন: