বিশ্বজুড়ে ফেসবুক-ইন্সটাগ্রামে বিভ্রাট

বিশ্বজুড়ে ফেসবুক-ইন্সটাগ্রামে বিভ্রাট

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ জুন, ২০২৬ ২০:২১

আপডেট: ১২ জুন, ২০২৬ ২১:১৪

মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইন্সটাগ্রাম বিভ্রাটের কবলে পড়েছে। শুক্রবার সন্ধ্যা থেকেই ফেসবুকে ঢুকতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ ব্যবহারকারীরা। ডাউন ডিটেক্টরসহ একাধিক ওয়েবসাইটে এই বিভ্রাটের তথ্য উঠে এসেছে।

ব্যবহারকারীরা অভিযোগ করেছেন, তারা তাদের ফেসবুক আইডিতে লগ-ইন করতে পারছেন না। আবার অ্যাপ বা ওয়েবসাইট রিলোড হতে দেরি হওয়া এবং নিউজফিড আপডেট না হওয়ার মতো সমস্যার কথা জানিয়েছেন।

সংবাদ মাধ্যম ইউনিলেইড জানিয়েছে, ফেসবুকের হাজার হাজার ব্যবহারকারী জানিয়েছেন, তারা ফেসবুক চালাতে পারছেন না।

আউটেজ ট্রেকিং সাইট ফাস্টডাউন বাংলাদেশ সময় শুক্রবার রাত প্রায় ৮টার দিকে জানায়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭০০ ব্যবহারকারী রিপোর্ট করেছেন, তাদের ফেসবুক চালাতে সমস্যা হচ্ছে।

এর মধ্যে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন থেকে সর্বোচ্চ ব্যবহারকারী এ ব্যাপারে রিপোর্ট করেছেন।

ফেসবুকের এই সাময়িক জটিলতার বিষয়ে মেটার পক্ষ থেকে তাৎক্ষণিক ভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। কেনো এই সমস্যা হচ্ছে, তা এখনও স্পষ্ট নয়। 

তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের ধারণা, এটি সার্ভারজনিত সাময়িক ত্রুটি বা প্রযুক্তিগত সমস্যার কারণে হয়ে থাকতে পারে।

সাময়িক এই বিভ্রাটের ফলে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে।