ভারতের মহারাষ্ট্র রাজ্যের একটি গ্রামে এক নারী ও দুই শিশুসহ একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ও রহস্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, স্বামীকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। অন্যদিকে স্ত্রী, ছেলে ও মেয়ে কূপে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শিরপুর পুলিশ স্টেশনের উপ-পরিদর্শক (এসআই) ইমরান পাঠান জানান, তিভলি গ্রামে একটি কূপ থেকে মরদেহ উদ্ধারের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।
তিনি বলেন, “প্রাথমিক তথ্য অনুযায়ী, একজন ব্যক্তি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এবং তার স্ত্রী ও দুই সন্তান কূপে ঝাঁপ দিয়েছেন। তবে বিষয়টি এখনো তদন্তাধীন।”
পুলিশ জানায়, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
ঘটনার পেছনে কী কারণ রয়েছে, তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ।
আরো পড়ুন: