৬.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

৬.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬ ১২:২৫

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (১৬ জুন) স্থানীয় সময় সকাল ১১টা ২৭ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মধ্য সুলাওয়েসি প্রদেশের রাজধানী পালু শহর থেকে প্রায় ৪৬ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে। ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার, ফলে কম্পনের তীব্রতা বেশি অনুভূত হয়েছে।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা কোনো সুনামি সতর্কতা জারি করেনি।

২০১৮ সালে একই অঞ্চলে ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে পালু শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে এবং ৪ হাজারের বেশি মানুষ প্রাণ হারায়। সেই অভিজ্ঞতার কারণে সুলাওয়েসি অঞ্চলের বাসিন্দারা এখনো ভূমিকম্প ঝুঁকি নিয়ে সতর্ক অবস্থায় থাকেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আফটারশকের সম্ভাবনা থাকায় স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে।